1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

নিখোঁজ বিড়াল খুঁজে পেতে মালিকের মাইকিং ও পুরস্কার ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করছেন ইয়াসিন আহমেদ সজীব নামে এক যুবক।বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে বিড়ালটি হারিয়ে যায়।এরপর থেকে বিড়ালের শোকে দিশেহারা হয়ে পড়েছে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে খুঁজে না পেয়ে বিড়ালটির সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করে এলাকা জুড়ে মাইকিং করেছেন বিড়ালটির মালিক।বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব বলেন, হারিয়ে যাওয়া পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আদর করে নাম রেখেছি ফ্লোপি। বিড়ালটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মা সহ আমরা পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনো ভাবে পোষা বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়।আশেপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ এলাকা জুড়ে মাইকিং ও বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি। ‎সজীব আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। বিড়ালটি খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আমার বিড়াল নিখোঁজের ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓