1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম স্বজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বলেন, মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে আমরা যদি এখনও সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি তাহলে এদেশ থেকে মাদক নির্মূল করতে পারবো। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলে তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদক হারিয়ে যাবে।এ সময় বক্তারা আরো বলেন, যারা জনপ্রতিনিধি তার স্থানীয় ভাবে ও প্রশাসন আইনি ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটি মাদক মুক্ত সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়তে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓