1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

‎পিরোজপুরে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুরে ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) দুপুরে ‘বেকার করো নিরসন, দেশের হবে উন্নয়ন’ এই স্লোগানে পিরোজপুরের বেকুটিয়া সেতু সংলগ্ন একটি রেস্তোরায় এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আসমা আক্তার। সভায় বক্তারা বেকার সমস্যার স্থায়ী সমাধানের উপর জোর দেন এবং ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে উন্নয়ন টেকসই হবে না।অনুষ্ঠানে সদস্যদের মধ্যেও মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ।সবশেষে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓