1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে জেলা ডা.জুবাইদা রহমান পরিষদ। আজ বুধবার দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা আহ্বায়ক শাম্মি আক্তার রশ্নী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন। অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।ডাক্তার জুবায়দা রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই সহস্রাধিক বৃক্ষরোপন করবে ডা. জুবায়দা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓