1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে জেলা যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন উপস্থিত ছিলেন।পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলেও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে যদি অবৈধ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা দলকে ক্ষতিগ্রস্ত করবে।পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে সুষ্ঠু তদন্ত করে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓