1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে হত্যা,নৈরাজ্য, মবসৃষ্টি,ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেল ৫ টায় পিরোজপুর জেলায় মঠবাড়িয়া উপজেলার পৌরসভার চত্বরে মোঃ মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃত্বে হত্যা, নৈরাজ্য, মবসৃষ্টি,ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কে এম হুমায়ুন কবি, সাবেক আহ্বায়ক, মঠবাড়িয়া পৌর বিএনপি। জসিম উদ্দিন ফারাজি, সভাপতি মঠবাড়িয়া পৌর বিএনপি। মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক, মঠবাড়িয়া পৌর বিএনপিসহ প্রমুখ। বক্তারা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে কঠোর হয়েছি এসব বিষয়ে। আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায়বিচারের রাষ্ট্র। কিন্তু গণঅভ্যুত্থানের এক বছর পরেও এসে দেখিছি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে৷ এই সরকার যদি প্রথম দিন থেকে এসব হত্যাকাণ্ডের বিচার, মব কালচারের বিচার এবং গ্রেপ্তার করতো তাহলে সন্ত্রাসীরা এসব মব কালচারের মাধ্যমে বারবার হত্যাকাণ্ডের সাহস পেত না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓