1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সিগঞ্জ জুলাই গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের ৩ শহিদ স্মরণে শহরে নির্মিত হচ্ছে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে শহরের উত্তর ইসলামপুর এলাকায় সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়েছে।শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহিদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজলের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।এলজিইডি মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, প্রতিটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ শহিদদের নাম, জন্ম ও মৃত্যু তারিখ এবং সরকারি গেজেট অনুযায়ী মৃত্যুর বর্ণনা থাকবে। মাটি থেকে এর উচ্চতা হবে ৮ ফিট। ঢাকা থেকে পাথরের মিশ্রণে ঢালাইকৃত মূল অংশটি পাঠানো হবে। প্রতিটি স্ট্যাম্প নির্মাণসহ সোলার লাইট স্থাপন ইত্যাদির ব্যায় হবে আনুমানিক দেড় লাখ টাকা। জেলা পরিষদের অর্থায়নে সরাসরি এলজিইডির তত্ত্বাবধানে আগামী ৭-১০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে।’এসময় উপস্থিত ছিলেন, শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম, শহিদ রিয়াজুল ফরাজীর মেয়ে রিয়া মনি ও শহিদ নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানী শেফালি বেগম।জুলাই গণঅভ্যুত্থান ও শহিদদের স্মরণে মাসব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসাবে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓