1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন: মাসুদ সাইদী ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

“সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সরকারকে আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হবে।তারপরই নির্বাচন দেওয়া হোক। তারপর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদী।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মাসুদ সাইদী অভিযোগ করে বলেন, “গত ১৬ জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে ঘটনা ঘটিয়েছে তা প্রমাণ করে এখনো প্রশাসনের ভেতরে দালালচক্র সক্রিয় রয়েছে। যারা একটি জেলা সামলাতে পারে না, তারা কীভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করবে?”তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নিতে চাই, তবে সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা পক্ষপাতিত্ব চাই না, চাই নির্বিঘ্ন ভোটদানের পরিবেশ। যদি এমন পরিবেশ না থাকে, তাহলে সেই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না।”জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “জুলাই শহীদেরা শুধু নির্বাচনের জন্য জীবন দেননি, তারা চেয়েছিলেন রাষ্ট্রের সংস্কার ও একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। এই ৫ আগস্ট আমাদের জন্য একটি নবজাগরণের দিন।”গত বছরের কিছু ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন,“২০২৩ সালের ১৪ আগস্ট কোরআনের পাখি’কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু পরের বছরই আল্লাহ্‌ সেই ষড়যন্ত্রকারীদের বিদায় করেছেন।”আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, “এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থগিত করেই লাভ নেই। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা মনে করে সীমান্ত দিয়ে ‘খুনি হাসিনা’ ঢুকে পড়বেন, তারা বোকার স্বর্গে বাস করছে।”শেষে তিনি দাবি করেন, “ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓