1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে ভূমি সেবা দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মো: মিল্টন হোসেন, ইমামউদ্দিন মোহাম্মদ, মোঃ আব্দুল বাছেত, মারুফর রহমান ও রাজু তালুকদার প্রমুখ। ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, উপজেলার প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে। বর্তমানে কাউখালী ভূমি অফিসে সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফ্রি দিয়ে জমির নামজারি করা হয়।বিশেষ অতিথির বক্তব্য সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, ভূমি সেবা সংক্রান্ত ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে কোন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করার জন্য আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন।ভূমি সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণীর শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓