1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষকদের ওরিয়েন্টেশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহীদুজ্জামান প্রমুখ।সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যান্ত জরুরী। ৯ মাস থেকে ১৫ বছর বয়স ( নবম শ্রেণি বা সমমান) সকল শিশুকে সম্পুর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকা (ভ্যাক্সিন) প্রদান করা হবে।ওরিয়েন্টেশন সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুবিধা এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কাউখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। তাই শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের ওরিয়েন্টেশন সভায় উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓