1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎পিরোজপুরে সন্ত্রাস ও দালাল মুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত সংগঠন গঠন এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের নতুন পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা তাঁতীদলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিব জামাল, পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ আলিফ আহমেদ রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন শেখ এবং পৌর কৃষকদলের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম তারেক।এ সময় বক্তারা বলেন, বিএনপিকে ত্যাগী নেতাকর্মীদের হাতেই নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসী, দালাল ও চাঁদাবাজদের স্থান দিলে দল দুর্বল হয়ে পড়বে। তাই দুঃসময়ে যারা রাজপথে ছিলেন তাদের সম্মান জানিয়ে নেতৃত্বে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓