1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক কন্যা উর্মি (১০) ও যুবতী তন্বী আক্তার (২৩) হত্য মামলার চার্জশিট ভুক্ত আসামি ছগির আকন (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে।ছগির উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়। সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ছগির এ মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি।জানা গেছে, ২০১৭ সালে মঠবাড়িয়া উপজেলার সাংবাদিক জুলফিকার আমীন সোহেল এর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঊর্মীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত বাগানের নালার মধ্যে ফেলে রাখে। তিনদিন পর নিহত ঊর্মি গলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে ২০২২ সালে তন্বী আক্তার কে জবাই করে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখে এই ঠান্ডা মাথার খুনি ছগির। একদিন পর বাগান থেকে নিহত তন্বীর লাশ উদ্ধার করেন পুলিশ। এ দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন। মামলা দুটি পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেপ্তার অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মোঃ খায়রুল হাসান বলেন, মঠবাড়িয়া থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে অভিনব কায়দায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓