1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেছারাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২৬ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি বদলিজনিত কারণে বিদায় নেওয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীনকেও সম্মান জানানো হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে বলদিয়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষা পরিবার। জানাযায়, উপজেলার উপজেলার বলদিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের এ সংবর্ধনা প্রদান করা হয়। পঞ্চবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নাসরীন জাহানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাজেদুল হক সিতুল ও সহকারী শিক্ষিকা সাইমুন্নাহার লুচির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ ইউআরসি’র ইন্সট্রাক্টর মো. শাহনেওয়াজ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হেমায়েত গাজী।এসময় আরও উপস্থিত ছিলেন,বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রূবি, বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন, কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ বলদিয়া ইউনিয়নের কর্মরত শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। আবেগঘন পরিবেশে অনেক শিক্ষকই অনুভূতি প্রকাশকালে চোখের জল ধরে রাখতে পারেননি। তারা বলেন, জীবনের শেষ প্রান্তে এসে এতো সুন্দরভাবে বিদায় জানানো হবে তা তারা কল্পনাও করেননি।উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদান ও শিক্ষাক্ষেত্রে অবিচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেন এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓