1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎হাতুড়ি দিয়ে প্রধান শিক্ষকের হাত পা ভেঙ্গে দেয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

‎পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এলিজা জামান বলেন, একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান।এসময় অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে।তাই শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় তার পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓