1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শহরের সোনালী ব্যাংক সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্যরা।ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক মো: ইসহাক আলী খান, সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম বুলবুল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর জেলা সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ইসমাইল, তানজিমুল উম্মাহ মাদ্রাসা পিরোজপুর শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাইন।মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম এর মাধ্যমে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।বিশেষ করে এস আলম দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। নিয়ম বহির্ভূতভাবে অদক্ষ লোকদেরকে ব্যাংকে নিয়োগ দিয়েছে। এ সময় বক্তারা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাবৃত্তিক নিয়োগের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓