1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী পটুয়াখালী ঃ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে তিনদিনের কারাদণ্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাঙাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরে সরকারি খাস জমি থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে কাউখালী গ্রামের আবু মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জরিমানা না দেওয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।উপজেলা সদরের বাহেরচর বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ‘পটুয়াখালী বেকারী’র কারিগর মোহাম্মদ সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর অপরাধে ‘মেসার্স শাহানারা ইন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আলমগীর দফাদারকে ১৫ হাজার টাকা এবং ‘জনসেবা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী নিরঞ্জন চন্দ্র দাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে মাটি কাটায় একজনকে তিনদিনের জেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓