1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে গঠিত দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।গ্রীন ফোর্স বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, কোষাধ্যক্ষ আবদুল আলীম প্রমুখ।সভায় সভাপতি মইনুল আহসান মুন্না সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। তিনি গ্রীন ফোর্স বাংলাদেশ জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিষ্ট্রেশন লাভ করেছেন বলে যানান। এসময় সহ সভাপতি গ্রীন ফোর্স বাংলাদেশ রেজিস্ট্রেশন পাওয়ায় সংগঠনের চেয়ারম্যান মি. মিকাইল রহমানকে পিরোজপুর জেলা শাখার পক্ষে থেকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ ভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓