1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব… গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক গজারিয়া তিতাসের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ চুনা কারখানা গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

      

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার  করেছে থানা পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর  উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, আটকৃত দুই ব্যক্তির বহন করা কালো রঙের দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪ কেজি করে গাঁজা রাখা ছিল।আটকৃতরা হল—আব্দুল কাইয়ুম (৩৮), পিতা মৃত আব্দুস শহীদ, গ্রাম ছয়সিঁড়ি, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং সেলিম মিয়া (৪৫), পিতা মৃত কালু মিয়া, গ্রাম ভাইটকান্দি, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ।পুলিশ আরও জানায়, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি মাদক মামলা রয়েছে।এ বিষয় জানতে চাইলে  ফুলপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓