1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের তিন জেলের জালে প্রায় ১৮০ পিস লাক্ষা মাছ ধরা পড়েছে। এসব মাছ পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি ধাপে ওই মাছ গুলো বিক্রি হয়। এসব মাছের প্রধান ক্রেতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী জাকির।মৎস্য কেন্দ্র সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামের জেলে আবুল আকনের জালে ধরা পড়ে ৬৬ পিস, জেলার জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের জালে ৫০ পিস ও একই এলাকার কালাম খানের জালে ৬৩ পিস লাক্ষা মাছ ধরা পড়ে।মাছ ব্যবসায়ীরা জানান, বঙ্গোপসাগরে জেলেদের জালে ১০ থেকে ২২ কেজি ওজনের একেকটি লাক্ষা মাছ ধরা পড়ে। তিনটি ফিসিং বোটে এই মূল্যবান মাছ ধরা পড়ার পর জেলেরা সাগর থেকে মৎস্য কেন্দ্রে আসেন।স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন মাছ ধরার অবরোধ থাকার পরে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরার পর এ ধরনের বড় চালান তাদের জন্য আশার আলো হয়ে আসে।এই মৎস্য কেন্দ্রে মোট তিনটি ফিসিং বোট মাছ নিয়ে এসেছে, এর মধ্যে দুটি বোটের মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে। বাকী একটি বোটের মাছ প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি হবে। এই মাছ গুলো চট্টগ্রাম ও কক্সবাজার ফিশারীঘাটে এসব মাছ সরবরাহ করা হবে, যেখানে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এদিকে মৎস্যজীবি, মাছ ব্যবসায়ী ও বোটের মালিকসহ সংশ্লিষ্টরা অনেকদিন পর এই ধরনের বিরল মাছ পেয়ে তারা খুবই খুশী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓