
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির কন্যা বৃন্তিকা প্রমী (১৪) নামের এক অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার পৌর শহরের দক্ষিণ বন্দর হাসপাতালের পিছনের রোডে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের স্কুল শিক্ষক দম্পত্তি বিপুল কৃষ্ণ হালদার এর মেয়ে ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।স্হানীয় সূত্রে জানাযায়, রবিবার দুপুরের দিকে বৃন্তিকা প্রমীর বাবা মা তাকে বাসায় একা রেখে তুষখালী ইউনিয়নে পারিবারিক একটি অনুষ্ঠানে যান।বিকেলে তারা অনুষ্ঠানে থেকে বাসায় ফিরে বৃন্তিকা প্রমীকে রুমের ফ্যানের হুকেরে সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।তবে বৃন্তিকা প্রমীর মৃত্যুর কারন জানা যায়নি।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রপা মনি বলেন, বৃন্তিকা প্রমীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, বৃন্তিকা প্রমীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।