
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা শহরের শ্মশান ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩/১৪ টি বসতঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা এবং প্রতক্ষদর্শিরা জানা – সোমবার বিকেলে একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় চৈত্রের প্রচন্ড খরায় আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঝালকাঠি, রাজাপুর, বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় যুব সমাজের সহায়তায় প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর সন্ধা ৭ টারদিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তরা জানান – আগুনে তাদের ঘরে থাকা আসবাবপত্র,নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঝালকাঠি ফায়ার ব্রিগেট সার্ভিসের টিমের প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারন এবং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণের তদন্ত চলছে।বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর অন্যতম উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার স্বপন এই দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের প্রশাসন সহ সবাইকে যার যা আছে তা নিয়ে তাদের পাশে মানবতার হাত বাড়ানোর আহ্বান জানান।