1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

ওমর ফারুক কাউখালী প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাউখালী এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪ টায় ব্যাংক ভবনে কাউখালী এজেন্ট আউটলেট শাখার প্রোপাইটার এবং ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাজাপুর শাখার ব্যাবস্থাপক এভিপি মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এজেন্ট বিভাগের ইনচার্জ, সিনিয়র অফিসার সাইফুল্লাহ। ব্যাংক অফিসার মোঃ জাফর ইকবাল এর উপস্থাপনা অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন – কাউখালী কেন্দ্রীয় সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাসরুল্লাহ, সোনালী ব্যাংক এর সাবেক অফিসার মোঃ কাউসার উল আলম,ব্যাবসায়ী আরাফাতুর রহমান শাওন, শিক্ষক জিএম মাইনুল ইসলাম, ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখার এসিস্ট্যান্ট ইনচার্জ মহিদুল ইসলাম।আলোচনা সভায় গ্রাহক সেবার মানোন্নয়ন, দ্রুত ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের সার্বিক স্বার্থ সুরক্ষায় ইসলামী ব্যাংকের অঙ্গীকার পূর্নব্যাক্ত করা হয়।প্রধন অতিথি ব্যাংকের সমসাময়িক এবং বিগত দিনের ঘটে যাওয়া বিষয়াবলির ওপর যৌক্তিক আলোচনায় আস্বস্ত হন উপস্থিত গ্রাহকগন।বক্তারা আরও বলেন – ১৯৮২ সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই কল্যানমুখী ব্যাংকিএর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবানিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ব্যাবসায়ী, সুধী, গ্রাহক, রেমিট্যান্স গ্রাহক, ডিপোজিট গ্রাহক, শিক্ষাবিদ, আলেমগন এবং ইসলামী ব্যাংক এর কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓