1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে দুইটি গাঁজা গাছসহ মোঃ ইব্রাহিম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিয়ালকাঠির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ আব্দুল হালিমের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইব্রাহিমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার বাড়ির বাগান থেকে চাষাবাদকৃত দুইটি গাঁজা গাছ (যার উচ্চতা আনুমানিক ৭ ফুট) জব্দ করা হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গাঁজাগাছসহ মো. ইব্রাহিমকে থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓