1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহত ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির গাভখান ব্রীজের টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪জনের পরিচয় মিলেছে। মৃতদেহ শনাক্ত করে স্বজনদের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে।জেলা জুড়ে বইছে শোকের মাতম। সন্ধ্যা ৭টায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশের নির্ভরযোগ্য সুত্র জানায়, যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বারেক হাওলাদারের মেয়ে নাহিদা আক্তার (২৭), জামাতা হাসিবুর রহমান (৩২), সন্তান তাকিয়া (সাড়ে চার বছর), তাহমিদ (৮মাস), সদ্য বিবাহিত কন্যা নিপা (২২) জামাতা বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৬), গাবখানের সেলিম হাওলাদারের পুত্র নজরুল (৩৫), ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), ঝালকাঠির শেখেরহাটের নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকু রহমান সাদি (১১), কাঠালিয়ার তালগাছিয়ার ইব্রাহিমের স্ত্রী তাহমিনা (২৫), মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সনিয়া বেগম (৩০), স্বরূপকাঠির রুহুল আমীন ও টোল প্লাজার সামনের ভিক্ষুক শহিদুল ইসলাম (৪৫)।মৃতদেহ শনাক্তের পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্ত শেষে উপযুক্ত প্রমাণাদি স্বাপেক্ষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঝালকাঠির গাবখান ব্রিজের টোল দিতে অপেক্ষমান একটি প্রাইভেটকার এবং তিনটি ইজিবাইকে পেছনদিক থেকে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বহনকারি ট্রাপ চাপা দেয়।এতে দিলে ঘটনাস্থলেই ১২ জন এবং হাসপাতাল চিকিৎসাধী অবস্থায় আরো দুই জন নিহত হয়।এ ঘটনায় আহত হয়ে অন্তত ২০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓