1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মরিয়ম আক্তার (৭) নামের এক শিশু বিদ্যুৎ এর শক খেয়ে ঘটনা স্থলেই মারা যায়।এমন একটি ঘটনা ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালির চর গ্রামে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে।গোলখালীর ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের মো. মনির মোল্লার তিন ছেলে মেয়ের মধ্যে একমাত্র মেয়ে মরিয়ম।সে বাড়ীর পার্শ্ববতী পূর্ব কালির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।জানা গেছে, মরিয়ম আক্তারের চাচাতো দাদা শাহজামাল মোল্লার মিশুক গাড়ীতে ঘরের সামনেই বিদ্যুৎ দিয়ে ব্যাটারী চার্জ দিতে ছিল।অনুমান করা হয় যে, মরিয়ম আক্তার সবার চোখ ফাকি দিয়ে হয়তো চার্জের ব্যাটারির কাছে গিয়েছিল।এ সময় পুরুষরা জুমার নামাজে ও মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকায় মরিয়মকে কেউ দেখতে পায়নি।পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে দেখতে পেয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, অভিভাবকরা এসেছিল কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ বাড়ীতে নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓