1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের হাতে ডাকাত দিপক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলামঃ

ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল কে আটক করেছে র‌্যাব-৮।সোমবার (২২ এপ্রিল) বিকেলে কাঠালিয়ার বানাই এলাকা থেকে তাকে আটক করা হয়।দিপক বড়াল কাঠালিয়া উপজেলার ছোনাউটা এলাকার শ্রী ধীরেন চন্দ্র বড়াল এর ছেলে৷র‍্যাব জানায়, গত ২০ মার্চ গভীর রাতে ঝালকাঠি জেলার জেলার কাঠালিয়া থানাধীন বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০/— (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন৷র‍্যাব আরও জানায়, আসামী দিপককে গ্রেফতারের পর উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার।তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এছাড়াও, আসামির নামে কাঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓