1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে মটর দিয়ে খাল থেকে পুকুরে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম (২৬) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলদিয়া বাজার এলাকায়।নিহত হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ওই গ্রামের মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এর ছেলে। তিনি পাশ্ববর্তী চাওড়া ইউনিয়নের খলিফা বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত মাওলানা ইব্রাহিমের বাড়ির পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় বাড়ির পাশের খালে মটর বসিয়ে পানি ওঠানোর জন্য বিদ্যুৎয়ের লাইন দিতে গেলে শক খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মাওলানা ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে তার মায়ের ডাক চিৎকারে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু অনেক আগেই হয়েছে বলে নিহতদের স্বজনদের নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓