1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নাজিরপুরে বাস চাপায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা শেষে বাড়ি ফিরার পথে বাস চাপায় সঞ্জিব কুমার হালদার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভাইজোড়ার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্হানে।নিহত সঞ্জিব কুমার হালদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের জনার্ধন হালাদারের ছেলে।তিনি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দিপঙ্কর নাগের নির্বাচন পরিচালনা কমিটির একজন উপদেষ্টা সদস্য ছিলেন।

জানা গেছে, নিহত সঞ্জিব কুমার ওই রাতের সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান প্রার্থী দিপঙ্কর নাগের প্রচারনা শেষে ভাড়ার মোটর সাইকেলে করে বাড়ি ফিরবার পথে বাস চাপায় তার মৃত্যু হয়।তাকে বহন করা মোটর সাইকেল চালক শাহাজাহান জানান, ওই রাতে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের পলাশডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে যাই।এ সময় মোটার সাইকেলটি রাস্তার পাশে রাখা ধানের খরের উপর পরে যায়।তখন মোটর সাইকেলের পিছনে থাকা সঞ্জিব কুমারও রাস্তার উপর পরে যান।এ সময় বাসটি তাকে চাপা দেয়।এতে ঘটনা স্হলেই তার মৃত্য হয়।তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘাতক বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓