1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে অপহরন মামলা

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের অভিযোগে উপজেলার ৯ নং সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ভুক্তভোগী মো. আল আমিন সুমন (৩০) বাদি হয়ে সোমবার (২৯ এপ্রিল) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলাটি দায়ের করেন।বিজ্ঞ বিচরকি হাকিম মো. আতিকুজ্জামান মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সি.আই.ডি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো. রফিকুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী সুমন ওই ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মো. এমাদুল হক এর ছেলে।অন্যান্য আসামীরা একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সুমনকে চরকগাছিয়া গ্রামের নব উদ্বোধনী আওয়ামীলীগ অফিসের সামনে থেকে ৮/১০ জনের একটি দল জোর পূর্বক তুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান মিরাজ হোসেনের কাছে। এসময় মিরাজ হোসেন সুমনকে গালমন্দ দেয়ার পাশাপশি হত্যা করার হুমকি দিয়ে তাকে আটকে রাখার নির্দেশ দেয়।পরে চেয়ারম্যানের ওই সহযোগিরা সুমনের চোখ বেঁধে মারধার করে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে একটি ঘরে আটক রাখে।বিষয়টি মুহুর্তে ছড়িয়ে পড়লে পুলিশ ও সুমনের স্বজনরা খোঁজ করতে মরিয়া হয়ে উঠে।মামলায় সুমন আরও উল্লেখ করেন পুলিশের তৎপরতার কারনে তাকে হত্যা না করে গত ২৭ এপ্রিল শনিরার দিবাগত রাত ১২ টার দিয়ে চোঁখ বাধা অবস্থায় ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের কাছাকাছি প্রধান সড়কের পাশে ফেলে রেখে যায়।এ ঘটনায় তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ অজ্ঞাত কারনে মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।এ ব্যাপারে ৯ নং সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓