1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।গলাচিপা ও উলানিয়া সংযোগ সড়কে শুক্রবার (৩১ মে) রাত সাড়ে সাতটার দিকে রাজ সিনেমা হলের সম্মুখে ইঞ্জিল চালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত ডাক্তার জিহাদকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাসপাতাল হতে লাশ ময়নাতদন্তের জন্য গলাচিপা থানায় পাঠানো হয়েছে।ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামের জাকির হোসেনের ছেলে মৃত জিহাদ (১৫)।এছাড়া আহতরা হলেন, রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের হালিম গাজীর ছেলে শাহজাহান (৩৮) ও একই ইউনিয়নের গুরিন্দা গ্রামের দুলাল ফরাজি ছেলে ফয়সাল (১৭)।অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓