1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গজারিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আহমেদ খাঁন জিন্নাহ এবং পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।বুধবার(১২জুন) উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আহমেদ খাঁন জিন্নাহ সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেফায়েত উল্লাহ খাঁন তোতা (সিআইপি), গজারিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ রাজিব খান, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান খাঁন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার।এছাড়াও উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, টেংগারচর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে গজারিয়া উপজেলা পরিষদ নতুন নেতৃত্বে প্রবেশ করল এবং নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি সবার আশাবাদ ব্যক্ত করা হয় যে তারা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓