1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান কারামুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান হালদার এবং কামারখাড়া ইউপির চেয়ারম্যান তাঁর সহোদর লুৎফর রহমান খুকু ১৪ দিন পর কারামুক্ত হয়েছেন।হাইকোর্ট জনপ্রতিনিধি দুই ভাইয়ের জামিন মঞ্জুর করেন কিন্তু মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শেষ বেলায় অপর একটি মামলায় পিডব্লিউ কারাগারে পৌঁছে।তাই পরবর্তী কার্য দিবস বুধবার সংশ্লিষ্ট আদালত থেকে পিডব্লিউ অবমুক্ত আদেশ গ্রহণ করেন আর মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মানিক দাস জামিননামা দাখিলের আবেদন মঞ্জুর করেন।এরপর বিকালে কারামুক্ত হন তারা। মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কারামুক্তের পর ফুল দিয়ে তাদের বরণ করে নেন নেতাকর্মীরা।এর আগে উচ্চ আদালতের আরেকটি আদেশে সোহরাব হত্যা মামলায় আত্মসমর্পণ করলে গত ৫ জুন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত তাদের সি. ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ আরিফ হালাদারের করেন আইনজীবী শম হাবিবুর রহমান জানান, প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে পুলিশের উপস্থিতিতে ঘটে যাওয়া সোহরাব হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আরিফুল ইসলাম হালদারসহ তার পরিবারের ৯ সদস্যকে আসামী করা হয় যে ঘটনাটি একটি বড় বাজার এবং পুলিশ ফাঁড়ির সামনে ঘটেছে।সেই ঘটনায় আমার মক্কেল ও তার স্বজনদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামী করা হয়।তাকে নির্বাচনে অংশ নিতে বাঁধা দিতেই এই ষড়যন্ত্র করে প্রতিপক্ষ।এরপর আরিফুল ইসলাম হালদার হাইকোর্টের আগাম জামিন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন।আগামী ২৪ জুন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓