1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত আহত ৪, চালক আটক

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত ও ৪ জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে।নিহতরা হচ্ছেন ইকড়ি গ্রামের গৃহবধূ ঝুমাইয়া আক্তার (২০) ও শিশুকন্যা হাওয়া (৯)। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পিকাআপ ভ্যান ও এর চালককে আটক করেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে স্বজনদের চট্টগ্রামের বাসে উঠিয়ে দিতে বাসের জন্য ইকড়ি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে চট্টগ্রামগামী বাসের জন্য অপেক্ষায় ছিলেন কয়েকজন।এ সময় মঠবাড়িয়া থেকে আসা একটি পিকআপ ভ্যান (বরিশাল মেট্রো ন ১১০৮০৪) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাঁপা দেয়।এতে ঘটনাস্থলে অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার নিহত হন।এ ঘটনায় আরও ৪ জন আহত হন। আহতরা হলেন ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫), হাফিজা আক্তার (মিষ্টি) (২৮), হোসেন (৩২)। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান এবং চালককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓