1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‎পিরোজপুরে নতুন পুলিশ সুপারকে মানবাধিকার কমিশনের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা দেওয়া হয়।এসময় পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলাকে শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলার দৃষ্টান্তমূলক এলাকায় রূপ দিতে আমি বদ্ধপরিকর। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই। মানবাধিকার কমিশনের মতো সংগঠনগুলো সমাজে সচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আগামীতে আআপনাদের সহযোগীতা নিয়ে একসাথে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী ওমর ফারুক, সহ সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কে এম মনিরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓