1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কুমিল্লায় ছাত্রলীগের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে।এতে অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা বাস স্ট্যান্ড এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে ভাংচুর ও পরে আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে, এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুঁড়ে।এক পর্যায়ে, আওয়ামীলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে।এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ লাইন্সের ভেতর ও আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেন।আন্দোলনকারী শিক্ষার্থী ইকবাল হোসেন ও জামাল উদ্দিন বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি।আমরা কুমিল্লা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছি।অন্যায়ভাবে ছাত্রলীগ আমাদের উপর হামলা ও গুলি চালিয়েছে।এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ঘটনার সময় দেড় শতাধিক শিক্ষার্থী প্রাণ ভয়ে পুলিশ লাইন্সের ভেতর আশ্রয় নেয়, আমরা তাদের উদ্ধার করে গাড়িতে বাসায় পৌছে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓