1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে তিন দোকানকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬/১২/২০২৫) রাত ৭টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মোঃ সিয়াম শেখ(১৬), পিতা- হাবিবুর রহমান, সাং- বিজনগর, থানা- মিরপুর, জেলা কুষ্টিয়া এবং মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদ (১৬), এক‌ই এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র।প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে জনৈক হোসেন আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর যাত্রী ছাউনি হতে ভেড়ামারা গামী মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) এবং ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী মোটরসাইকেলের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ভেড়ামারা থানা পুলিশের একটি টিম এবং অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা পরিদর্শন করেন। মিনি ট্রাক এবং মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেয়।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে,জানান উক্ত মোটরসাইকেল এবং ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓