1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিংয়ের করেন তারা।শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তার তদারকি করতে দেখা গেছে।এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখা হয়।যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি।তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে।বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে।এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি।সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা তা করতে পারছেন না।শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে।শিক্ষার্থীদের এই মনিটরিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি।আমাদের উপজেলা প্রশাসকের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগীতা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓