1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মাছ ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে নাছির শেখ (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে মোটরসাইকেল থেকে নেমে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।পরিবারের বরাতে পুলিশ বলছে, জমিজমা সংক্রান্ত বিরোধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবিপুরা গ্রামের মালামত নামক জায়গায় বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত নাসির শেখ ওই এলাকার মৃত সামাদ শেখের পুত্র। তিনি মাছ চাষ ও বিক্রির পাশাপাশি এলাকায় গণ্যমান্য ব্যক্তি হিসাবে বিচার-আচার করতেন।জানা গেছে, নিহত নাছির শেখ আত্মীয়তা সূত্রে সদ্য বিলুপ্ত মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এছাড়া তিনি বিগত মালখা নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।পরিবার ও স্থানীয়দের দাবি, এলাকায় বিচার-সালিশ ও জায়গা জমি নিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে দ্বন্দের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার গলায় গুলির চিহ্ন ছিলো।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল হোসেন বলেন, খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন আলামত উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓