1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কে-দীর্ঘ-যানজটমহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়।গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘কী কারণে যানজট তা বলতে পারছি না। সকাল সাতটায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬/৭ কিলোমিটার আসতে পেরেছি।পিকআপভ্যানের চালক মফিজুল বলেন, ‘মহাসড়কে যানবাহনের অনেক চাপ। কিছু চালক ট্রাফিক আইন না মেনে উল্টা পথে গাড়ি নিয়ে সামনে আগাতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে।কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓