1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

ছাত্র আন্দোলনে আহত কাউখালীর আলী সহ সকলের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্হানে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছে তাদের উপর হামলাকারীদের সুষ্ঠু বিচার সহ আহত কাউখালীর সন্তান মোহাম্মদ আলীর সুচিকিৎসা ও সকল আহতদের আজীবন ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

কাউখালী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি হাফিজুর ও মেহেদী বলেন, এই আন্দোলনে দেশের বিভিন্ন স্হানে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। ওই আন্দোলনের সময় কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আহত হন। আমরা মোহাম্মদ আলী সহ প্রত্যেক আহত নিহতদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও তাদের আজীবন ভাতা প্রাপ্তির দাবি সহ ছাত্র আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কাউখালী উপজেলা কেন্দ্রীয় আলীম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী মোহাম্মদ আলী গত ১৮ জুলাই সকালে ঢাকার উত্তরার ৬ নং সেক্টর থেকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে। পুলিশ বিকেলের দিকে ছাত্র আন্দোলনের ওই মিছিলে গুলিবর্ষণ করে। এসময় মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓