1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রাথমিক সহকারী শিক্ষকদের ব্যানারে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) এর সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে সিও অফিস মোড়ে ঘন্ট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে। আর শিক্ষকরা কঠোর পরিশ্রম করেও তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা।মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক ওবায়দুল্লাহ আল মারুফ, পলাশ বিশ্বাস, আব্দুল আজিজ, সিফাত উল্লাহ, সুমাইয়া নাছরিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓