1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন এর অবসরজনিত ও সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন, সাঈদ উদ্দিন খানের ৪৩ তম বিসিএস ক্যাডার পদে যোগদান করায় তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বিনয় কৃষ্ণ কুন্ডু, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আহসান বিন শুকুর তানভীর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষার্থী মাহিয়া রহমান শেফা প্রমুখ। এ সময় বক্তাগণ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকগনের সাথে চাকুরী জীবনের বর্ণাঢ্য কর্ম সময়ের স্মৃতিচারন করেন। বক্তরা আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক ছিলেন একজন দক্ষ অভিভাবক ও প্রশাসক। তিনি শিক্ষক-ছাত্রী ও কর্মচারীগণ সকলের প্রিয় ছিলেন। তিনি তার কর্মে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।এসময় অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে শিক্ষকদের প্রতি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓