1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে অবৈধ চরগরা জাল দিয়ে  মাছ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার ভ্রাম্যমাণ আদালত এ দন্ড প্রদান করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চিরাপাড়ার দক্ষিন বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালান। এসময় ৬ হাজার মিটার অবৈধ চরগড়া জালসহ উপজেলার পুর্ব আমরাজুড়ি গ্রামের মীর মাহাবুব (৫৫), বাশুরী গ্রামের মো:আজিম (২৬) ও রুহুল আমীন (৫০) এই তিন জেলেকে নৌ পুলিশের সহায়তায় আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক তিন জেলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓