1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাঁজা সেবনের দায়ে ইয়াসিন মীর (২১) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।শুক্রবার (১ আগস্ট) রাত আটটার সময় উপজেলার সোহাগদল ইউনিয়নের আলকিরহাট বাজার থেকে তাকে গাঁজাসহ আটক করে নেছারাবাদ থানা পুলিশ। ইয়াসিন মীর উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শহিদুল মীরের ছেলে। জানা গেছে, ইয়াসিন মীর দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়। নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান,উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓