1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে দুই মহিলা চোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা শহরের কাপুড়িয়া পট্টি থেকে দুই মহিলা চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপুড়িয়া পট্টির শ্রী গুরু ওড়না হাউজ নামক একটি দোকানের সামনে থেকে আটক করা হয়।আটককৃতরা হল- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের আলমগীর সেখের মেয়ে সেলিমা আক্তার (২৫) ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়ি (১৯)।স্থানীয় ব্যবসায়ী ও সদর থানা সূত্রে জানা গেছে, সেলিমা আক্তার ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়িসহ আরো ৪/৬ জনের একটি চক্র ঈদের কেনা-কাটা করতে আসা মহিলাদের টার্গেট করে তাদের ব্যানিটি ব্যাগ কাটাসহ সুকৌশলে ব্যাগ থেকে টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সদরের পৌর বাজারে কেনাকাটা করতে আসা রাজিয়া আক্তার নামে এক মহিলার ব্যানিটি ব্যাগ কেটে মহিলা চোর চক্রের সদস্যরা ২৪ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে রাজিয়া আক্তার ও তার সাথে লোকজন স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় চোর চক্রের সদস্য সেলিমা আক্তার ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়িকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। উক্ত চোর চক্রের সদস্যরা এদিন বাজারে আসা রওশন আরা আক্তার নামে এক গৃহবধুর ব্যাগ থেকে সুকৌশলে ৮ হাজার ৫০০ টাকা এবং হাজেরা বেগম নামে অপর এক মহিলার ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓