1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিল সহ ১০০ মামলার মাদক ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তির ১০০ টি মামলার মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০০ টি মামলার মধ্যে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়। এসময় ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়।এ ব্যাপারে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের বিচারকের উপস্থিতিতে ১০০ টি চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়েছে। এসময় আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓