1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং, সাড়ে আট হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পবিত্র রমযান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে লাগাম টানতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং জোরদার করেছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে সাপ্তাহিক হাটের দিন উপজেলার দক্ষিণ বাজারে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর ৬ মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

অভিযানে ওজনে কম দেয়া, নষ্ট ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করা, ময়লা যুক্ত তেল বিক্রি করা ও ফুটপাতে মোটরসাইকেল পার্কিং করায় ছয় মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে সরকার কর্তৃত নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।একইসাথে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, বাজার কমিটির সদস্য, সংবাদকর্মী সহ থানা পুলিশের দুইটি দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓