1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিবেদক :

মঠবাড়িয়ায় মায়ের সামনেই বজ্রপাতে মোঃ শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১ টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটেছে। ‎সে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মোঃ ইউসু আকনের পুত্র। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা দেখে ১১টার দিকে বৃষ্টির আশঙ্কা করে নিহত শাকিল আকন তার বসত বাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় নিহত শাকিল আকনের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলতে ছিলেন। শাকিল মাঠে গরু আনার উদ্দেশ্যে রওনা করলে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে এক যুবকের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারনে তার মৃত্যু হয়েছে। ‎এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓