1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জোঁয়ার ও অতিবর্ষনে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দক্ষিন উপকূলীয় জেলা পিরোজপুরেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বলেশ^র-কচা নদীর টগড়া ফেরীঘাট, নদ-নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিরোজপুর সদর এবং তার পাশ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে।বৃহস্পতিবার ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতেও বলা হয়েছে।এদিকে হালকা দমকা বাতাস, উত্তরাঞ্চলের বন্যার পানি ভাটি অঞ্চলে ধেয়ে আসা এবং সর্বোপরি জোঁয়ার ও অতিবর্ষনের কারনে পিরোজপুরসহ সন্নিহীত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায়। সেই সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গন। কচা, বলেশ্বর, কালিগঙ্গা ও মধুমতিসহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে, কৃষি বিভাগ বলছে, বর্ষা ও জোঁয়ারের পানিতে রবি মৌসুমে ফসলের ব্যাপক উৎপাদন এ বছরে বোরো ধানের মধ্যে উফশী জাত ব্রি ধান, বিনা ধান এবং হাইব্রিড জাত ও ব্যাবিলন এর আবাদ বেশী হয়েছে। এ বীজ তলার জমিতে অন্তত এক সপ্তাহ নিমজ্জিত থাকলে পচে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে পানি বৃদ্ধি পেয়ে নিমজ্জিত হয়েছে। জেলার নদ-নদী তীরবর্তী, নিম্নাঞ্চল ও চর এলাকার বাসিন্দারা জানান, বেঁড়িবাধ না থাকার কারনে নদীর পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হয়। এতে অনেকের গবাদিপশু, মাছের ঘেরসহ তলিয়ে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓