1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে একটি বাসকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় অন্য আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে মোটরসাইকেলের। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) রোববার (১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদরের হাজীপুর ইউনিয়নের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা (২০), লাল মিয়ার ছেলে রবিন (১৯) ও শালিখা উপজেলার গজদুর্বা এলাকার রিজাউল ইসলামের ছেলে জিসান মোল্লা (১৯)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে বিকেল সোয়া ৫টার দিকে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓